www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিদিন বড় আশ্চর্য

সূর্য জানে পৃথিবী জানে
জানি আমি আকাশ
আমি কি চাই পৃথিবীর ভাই
ধ্রুবতারা করে প্রকাশ!
আমার আশা তোমার ভরসা
আসছে নতুন দিন
এ আকাশ জানে তারা জানে
জানে পৃথিবী সেদিন!
ভালোবাসার বন্ধু চিরদিন কিন্তু
হৃদয়ে বাজবে বীণ!
লক্ষ আশা শুধু ভরসা
হৃদয় আজ নবীন
পৃথিবীর আকাশ পৃথিবীর বাতাস
জানে নবীন সূর্য
লক্ষ তারা শুধু ভাঙাগড়া
প্রতিদিন বড় আশ্চর্য!
=☆=
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast