চন্দ্রিমা জোড়া মুরতি তোমার
সোহাগ বদনখানি;
বারেবারে যেন দেখে গেছি আমি
মনের কাছেতে আনি।
সিঁথির মাঝেতে সিঁদুরের টিপ
বদন জোড়া সে হাসি;
মনে হয় বলি কাছেতেই ডেকে
তোমাকেই ভালোবাসি।
-----