পৌনে দুই যুগ ফুরিয়ে গেলো
যাচ্ছে সুন্দর- তবু গোলাপের ঘ্রাণ-
উঠান বরাবর ছড়িয়ে গেলো না;
অন্তহাসি চাঁদের মধ্যে ডুবে গেলো
তাই পূর্ণিমা চোখে দেখি না!
কোনটা সলক আর আঁধার, আঁধার
কোটি যুগ পেরুলেও তেলে পানি
মিশবে না; তবু রান্না হচ্ছে কিন্তু?
সুখের অদম্যের ঘুম, ওখানেই শেষ-
অথচ জানা হলো না গোলাপের ঘ্রাণ!
২৯-১২-২৪