একটুখানি দেখা দিয়ে লুকাও আড়ালেতে
বিশ্ব লোকের কোন কোনাতে থাক আসন পেতে,
অনুভবে দেখি তোমায় দাও না ধরা চোখে
ক্লান্ত আমি তোমায় খুঁজে সময় কাটে দুখে।

ক্ষণে ক্ষণে আশার আলো ভরিয়ে দেয় হৃদয়
তোমার সুরের পরশ লাগে সজল চোখের ধারায়,
বনতলে শীতল মায়া জড়াও ভালোবেসে
নীরব কথায় ছুঁয়ে হৃদয় যাও গো তুমি হেসে।

সকাল হলে দিন খুঁজে পায় মুগ্ধ রবির আলো,
সেই আশাতে হৃদয় বাঁধি এই বুঝি ভোর এলো।