তৃতীয় চোখ
ডান চোখ
অথবা বাম চোখ
এই দুটি চোখ ছাড়াও
তৃতীয় আরেকটি চোখ আছে,
যা চোখ বুজলেই জেগে ওঠে গোপনস্যে
ধ্যান গুনে গুনে চিন্তার কাছে ধরিয়ে দেয় ফসল।
.
তৃতীয় চোখটি
চোখের খাম খুললেই
ব্রেনের চারপাশে ঝুলে থাকে,
গন্তব্যহীন স্থান থেকে দেখে ফেলে সব
অন্ধকারেও খুঁজে ফেরে নিকষ রাত্রীর বেড়িকেড।
.
লেখাঃ৭/১২/২০১৬ইং
Comments (6)