লুকিয়ে কথা ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-10-28 · 716 ভিউ তুমি তখন ঘুমিয়েছিলে- তোমার বিছানায়; জানালা দিয়ে দেখে যে গেছি তোমার সীমানায়। কখন তুমি ঘুমিয়ে গেছ উঠবে তুমি কবে! পথের ধারে এসে আবার লুকিয়ে কথা হবে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)