www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লুজ ও অন্যান্য

১) লুজ

স্যার। আমার পেট খারাপ, তাই আজ পড়াবো না।
ছাত্র। লুজ কন্ট্রোল।

২) কলপ

ভদ্রলোকের মাথার চুল, দাড়ি ও গোঁফ পাকা। কিন্তু কানের চুল গুলো কালো।

৩) চা

রেলযাত্রী দু বার চা চাইলো। টিটি এসে হাজির।

৪) কলা

মা। সব কটা কলা এখন খাস না, পরে খিদে পেলে কি খাবি?
ছেলে। কলার খোসা খাবো।

৫) পার্থক্য

স্যার। নদ ও নদীর মধ্যে পার্থক্য কী?
ছাত্র। কেবল একটা দীর্ঘই-এর তফাৎ।

৬) কোথায় গেছে

স্যার। হ্যাঁ রে রবি, চন্দ্র কোথায় গেছে?
ছাত্র রবি। আজ্ঞে স্যার, উচ্ছন্নে গেছে।

৭) ভুল উচ্চারণ

গাড়িটা সিঙ্গেলে দাঁড়িয়ে আছে।
সামান ভেজে দিয়া।
ঘরে বিরল ঢুকেছে।

৮) ঋণ

স্যার। মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না।
ছাত্র। আমার মা বাবা দুজনেই রিন সাবান দিয়ে রোজ কাপড় কাচে।

৯) জল

স্ত্রী। ঘরে যদি বৃষ্টির জল ঢোকে কি হবে?
স্বামী। পা দিয়ে ঠেলে সরিয়ে দেবে।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast