www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাষ্প ও অন্যান্য

১) বাষ্প

স্ত্রী। জামাকাপড় গুলো বাষ্পতে তুলে রাখো।
স্বামী। ওটা বাক্স। তোমার কথা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ধরবো কি করে?

২) রাস্তায় ভিড়

স্ত্রী। রাস্তায় এতো ভিড় কিসের?
স্বামী। মশার পেটে হাতির ছানা এসেছে।

৩) চম্বল এক্সপ্রেস

দেখবেন চম্বলে চড়লে, অম্বল না হয়।

৪) ডাউন টু আর্থ

স্যার। সর্বদা ডাউন টু আর্থ হবে।
ছাত্র। মানে পৃথিবীর তলা দিয়ে হাঁটবো।

৫) ঝুমা

মোবাইল-এ ঝুমা-র নম্বর সেভ করতে গিয়ে, জয়া লিখলো ঝুটমা।

৬) বাস কন্ডাক্টর

বাস কন্ডাক্টর যাত্রীদের উপদেশ দিচ্ছে-
'ওই সিট-এ বসুন',
'এই ভাবে দাঁড়ান',
'জানলা এই পর্যন্ত খুলুন',
'মোবাইল ব্যবহার করবেন না' ইত্যাদি।

একজন যাত্রী বললো,
'ভাই তুমি ডিরেক্টরি ছেড়ে কন্ডাক্টরি করো'।

৭) টাই

স্বামী। পার্টিতে যাবো, গলায় টাইট পরবো না?
স্ত্রী। ওটা টাই।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast