ফাঙ্গাস ও অন্যান্য
১) ফাঙ্গাস
স্ত্রী: দেখো, জলের বোতল গুলোতে ফানুস জন্মেছে।
স্বামী: ও গুলো ফাঙ্গাস।
২) সংবাদপত্র
স্বামী: এখন আমাকে বিরক্ত করো না, আমি সংবাদপুত্র পড়ছি।
স্ত্রী: সে আবার তোমার কোন পুত্র গো?
৩) স্পন্ডিলাইটিস
রোগী: ডাক্তারবাবু, আমার ঘাড়ে ও হাতে খুব ব্যথা।
ডাক্তার: আপনার ঘাড়ে স্পন্ডিলাইটিস আর হাতে হ্যান্ডিলাইটিস হয়েছে।
৪) খাবার
স্ত্রী: এই খবর গুলো খেয়ে নাও।
স্বামী: এখন খবর খেলে খাবার কখন খাবো?
৫) ফ্রেশ
স্বামী: বাইরে বেরিয়ে ফ্রিজ এয়ার নাও।
স্ত্রী: আগে তুমি টিভি থেকে চোখ সরাও।

মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৭/০৩/২০২৬দারুণ লিখেছেন ,
-
ডঃ মধুমঙ্গল সিনহা ১৭/০৩/২০২৬খুব ভালো লাগলো , অসাধারণ ।