www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আউটস্ট্যান্ডিং ও ভিতরের অর্থ

১) আউটস্ট্যান্ডিং

কর্ণধার মানে বলো,
স্যার জিজ্ঞেস করেন।
কান ধরে যে,
জবাব দেয় ছাত্র নগেন।

বিশেষজ্ঞ মানে কি,
স্যার করেন প্রশ্ন।
বিশেষ ভাবে অজ্ঞ,
বলে ছাত্র প্রসন্ন।

আউটস্ট্যান্ডিং ছাত্রদের নিয়ে
ক্লাস নেবেন কি আর!
আউট অফ স্ট্যান্ডিং বলে ছাত্রদের
বিদায় জানান মাস্টার।

২) ভিতরের অর্থ

চাকরি মানে চা করি।
চাকর মানে চা কর।
প্রথমজন নিজের ইচ্ছায় ক্রীতদাস।
দ্বিতীয়জন পরের ইচ্ছার অনুচর।



(মজার ছড়া)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast