ছেলেধরা
ছোট ছেলে দেখলেই আদর করে-
নিজের ছোট ছেলেকে
কবরে রেখে আসার জ্বালা।
যাদের আদর করে,
তাদের মা বাবারা ভাল চোখে নেয় না।
একদিন সুযোগ বুঝে সে কি মার-
নাক ফেটে নদীর স্রোতের মতো
রক্ত বেরিয়ে আসছে;
মনে পড়ছে কবরের মুখঃ
এবার নিজের সম্পদের পাশে শোয়ার পালা।
নিজের ছোট ছেলেকে
কবরে রেখে আসার জ্বালা।
যাদের আদর করে,
তাদের মা বাবারা ভাল চোখে নেয় না।
একদিন সুযোগ বুঝে সে কি মার-
নাক ফেটে নদীর স্রোতের মতো
রক্ত বেরিয়ে আসছে;
মনে পড়ছে কবরের মুখঃ
এবার নিজের সম্পদের পাশে শোয়ার পালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১২/২০২৫ভালো
-
আব্দুর রহমান আনসারী ২৪/১১/২০২৫ভাল
-
ফয়জুল মহী ২৩/১১/২০২৫অসাধারণ অনিন্দ্য সুন্দর উপস্থাপন।
