www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মজার ছড়া পৃষ্ঠা ২

১) ঝগড়া

স্বামী বলেঃ এত সুন্দর ধোয়া তোমার,
চলন্ত ওয়াশিং মেশিন কোথায় পাবো আর!
স্ত্রী বলেঃ গুণে গুণে বাদাম খাও,
ক্যালকুলেটরকে হার মানাও।

২) কার ছেলে

প্রশ্নঃ তুমি কার ছেলে?
উত্তরঃ আমি আমার মা বাবার একমাত্র ছেলেপিলে।
প্রশ্নঃ তোমার মা বাবা কে?
উত্তরঃ যারা জন্ম দিয়েছে আমাকে।
প্রশ্নঃ তারা কারা?
উত্তরঃ পৃথিবীতে এনেছে যারা।

৩) কোমরের বেল্ট

মানুষকে বলি
কোমর দুলিয়ে ঝগড়া নয়,
বিদায় খারাপ বুলি,
তা না হলে কোমরে ব্যথা হয়।

কোমরের বেল্ট ঘরে ঘরে,
ব্যথা কমাবার উপায়।
বাতেলায় বাতে ধরে,
সম্পর্ক নিরুপায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৬/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast