www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদ্যুৎ ও অন্যান্য

১) বিদ্যুৎ

'দাদা, আপনার নামটা'?
'আজ্ঞে, বিদ্যুৎ ধর'।
'ধরবো কিভাবে, শক লেগে যাবে যে'!

২) সুও মোটো

স্যার। সুও মোটো কেস মানে জানো?
ছাত্র। আপনার মতো শুঁয়োপোকা।

৩) চিয়ার লিডার

'আমি ক্রিকেট খেলতে পারি না, তাই আম্পায়ারিং করি'।
'ফার্স্ট না থার্ড'?
'যখন যেটায় চান্স পাই। তুই ব্যাট করিস না বল'?
'আমি চিয়ার লিডার'!

৪) পরিহাস

স্ত্রী। এ কি নিষ্ঠুর পরিহাস!
স্বামী। তুমি পরীর মতো সুন্দর নও আর আমিও তোমার পোষা হাঁস নই।

৫) পার্সোনাল

স্যার। পার্সোনাল মানে কি?
ছাত্র। গোল পাস করলো আর্সেনাল।

৬) পিঁয়াজি

বস। আপনি কি আমার সাথে পিঁয়াজি করছেন?
কর্মচারী। আলুর চপে আরো মশলা, ফুলুরি আরো ফোলা আর বেগুনিতে তেল বেশি।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৩২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast