www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জব্দ

অপরকে জব্দ করা যার স্বভাব,
সে নিজেই জব্দ হয়ে যায়
নিজেরই মায়াজালে।
অন্যকে ধরার জাল বুনতে গিয়ে
নিজেই সেই জালে জড়িয়ে যায়।

যে নিজেকে কেবল জব্দ করে,
সে অন্যের কল্যাণে আসে,
তাই নিজের অসময়ে
অপরের সময়ের কোমল স্পর্শ পায়।
অসময়ের জাল সময়ের আঘাতে কেটে যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast