www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লেজে পা

অজান্তে নেড়ি কুকুরের লেজে আমি পা দিলাম।
ও আমার মতোই ভুল করে
পাশে বসে থাকা ভিখারিকে কামড়ে
তার পা থেকে মাংস ছিঁড়ে নিলো।
আমি তো প্রাণে বেঁচে গেলাম।
বেচারা ফেঁসে গেলো।

সমাজ এমনি।
একজনের পাপের ফল
অন্য লোকে ভোগ করে।
একজনের পাপের সাজা
অন্য লোকে পায়।
এখানে দোষ করলেই প্রাণে বাঁচা যায়
আর নির্দোষের বাঁচা দায়!

ভিখারিটা নেড়ির মতোই অসহায়,
কোনো ডাক্তার তাকে দেখবে না!
যেমন আইন শোনে না অসহায়ের কথা...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast