www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বারবার ও অন্যান্য

১) বারবার

মা। আমি তোকে বারবার বলে দিচ্ছি বাবাই,
মনের কথা কারো কাছে কখনো বলবি না।
ছেলে। মা, আমায় তুমি নাপিত বললে।

২) জিন্স

গৌতম। ডিজেল-এর জিন্স পরেছো, তুমি তো বিশাল বড়লোক।
গোবিন্দ। এটা বানানো প্যান্ট, যে স্ট্যাম্প বলবে পিছনে সেঁটে দেবে।

৩) মা দূর্গা

অসিত। গতবারে মা দূর্গা দোলায় এসেছিলেন, গেলেন গজে।
এবারে কিসে আসবেন এবং যাবেন জানো?
অমিত। এবারে মা দূর্গা টাইটানিক-এ আসবেন, চন্দ্রযান-এ যাবেন।

৪) চিল্লি চিকেন

মা। আমি আজ ফ্রাইড রাইস-এর সাথে চিল্লি চিকেন রান্না করেছি।
ছেলে। দেখো মা, চিল্লি চিকেন খেয়ে বাবা যেন আবার চিল চিৎকার না করে।

৫) গম্ভীর

স্যার। গম্ভীর শব্দের অর্থ জানো?
ছাত্র। গমের দোকানে ভিড়।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৮০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast