www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা

'বাথরুমের কলটা বন্ধ করো নি?
ফ্ল্যাটের কেয়ারটেকার সকলের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে।
ঘরে লোক নেই তবু ফ্যান চলছে কেন?
মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসে জানো'?

'মনে পড়ে ছোট বেলায় তোকে শাসন করতাম'।

একদিন ছেলের ওপর অভিমান করে মা কিছু খেলেন না।
বয়স আশি ছুঁইছুঁই।
আর ধকল সহ্য করতে পারেন!
হৃৎপিণ্ডটা হঠাৎ বন্ধ হয়ে গেল!

ছেলে বৌ ছুটি কাটাতে দীঘা গেছিল।
তিন দিন বাদে ফিরে এসে সব জানলো।
সাধারণ মৃত্যু।
অতএব পুলিশ টানাটানি করবে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast