www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এম কম ও অন্যান্য

১) এম কম

বাবলি এম এ পাস।
বিপুল এম এস সি পাস।
ওদের বাবাই তাহলে এম কম পাস করবে!

২) দড়ি

বিমলা। আমি স্বামীকে সংসারে বেঁধে রেখেছি।
বসুধা। কি দড়ি দিয়ে বেঁধে রেখেছো, নারকেল দড়ি না নাইলনের দড়ি?
বিমলা। দিনের বেলা ও বেশি লাফালাফি করে, তাই চেন দিয়ে বেঁধে রাখি আর রাতের বেলা ও নিস্তেজ হয়ে যায়, তাই আঁচল দিয়ে বেঁধে রাখি।

৩) পায়ের তলা

দাদু। সকলকে আমি পায়ের তলায় রাখি।
নাতি। দাদু, তোমার দুই হাঁটুতেই বাত, ব্যথা যে আরো বেড়ে যাবে!

৪) গাউন

স্ত্রী। এই বিবাহ বার্ষিকীতে আমি গাউন পরবো।
স্বামী। মানে রাস্তা ঝাঁট দিতে দিতে যাবে!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৭১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast