www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লেখা

আমি কী লিখবো
সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।
আপনি কোন হরি দাস পাল
যে আমার লেখার ওপর লাল কালি চালান!
প্রত্যেকটি শব্দ আমার স্বাধীন চিন্তার ফসল।
কারো স্বাধীনতা হস্তক্ষেপ করা
সব থেকে বড় অপরাধ।

আপনি ঈশ্বর নন-
আপনি আমার মতো তাঁরই অঙ্গ।
তাঁর রূপ এক হলেও
প্রকাশ ভিন্ন রূপে।

আমাকে আমার মতো বড় হতে দিন।
আমাকে আমার মতো বাঁচতে দিন।
আপনিও বাঁচুন আপনার মতো
মাথা উঁচু করে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast