www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক বিন্দু

জল পান করতে গেলাম,
গেলাস থেকে এক বিন্দু মাটিতে পড়লো।
চা পান করতে গেলাম,
কাপ থেকে এক বিন্দু মাটিতে পড়লো।

গেলাস বা কাপ হল দেহের হাড় মাংস মাত্র।
জলটা জীবন আর চা ফুটন্ত আবেগ।
এক বিন্দু জল, যেটা মাটি শুষে নিলো,
সেটা জীবনেরই টানাপোড়েন।
এক বিন্দু চা, যেটা মাটি শুষে নিলো,
সেটা চলার পথে অনুশোচনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast