www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংসারে থাকতে গেলে

সংসারে থাকতে গেলে:

প্রত্যেকের কথা প্রত্যেককে শুনতে হবে,
প্রত্যেকের কাজ প্রত্যেককে করতে হবে,
প্রত্যেকের দায়িত্ব প্রত্যেককে নিতে হবে,
প্রত্যেকের জন্য প্রত্যেককে ভাবতে হবে।

যদি তা না পারো,
তাহলে বনে গিয়ে বাস করো।
সংসারটা জঙ্গল নয়,
এটা একটা বটগাছ-
যার নীচে জীবনের পথ চলতে চলতে
ক্লান্ত হয়ে যাওয়া পথিকের দল
আশ্রয় নেয়,
ঝড় জলে অস্তিত্ব খোঁজে।

তাই জঙ্গলের গাছ কাটা গেলেও,
লোকালয়ের বটগাছ কখনো কাটা যায় না।
তাই সংসারে থাকো সংসারী হয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast