www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উন্নতির ধাপ

দোষ গুণ মিশিয়েই মানুষ।
তোমার আমার উচিত দোষ গুলো ঝেড়ে ফেলে,
গুণ গুলো তুলে নেওয়া।
দোষ কেবল নিজের দেখো,
জীবনে যদি বড় হতে চাও।

তোমার কারোকে ভালো লাগে,
তার মানে অন্য জন ছোট নয়।
তোমার হয়তো কারোকে ভালো লাগে না,
তার মানে সে কখনো ছোট নয়।
সকলকে তার যোগ্য মর্যাদা দিয়েই,
তবেই নিজের মত প্রকাশ করতে হয়।

আত্মসমালোচনা সফলতার প্রথম ধাপ।
আর দ্বিতীয় ধাপ হল
সকলকে তার যোগ্য মর্যাদা দিয়ে
নিজের মতামত প্রকাশ করা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast