www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিব ও অন্যান্য

১) শিব

গুরু। যেখানে জীব, সেখানে শিব।
শিষ্য। তাহলে ওই চিংড়ি গুলোতেও নিশ্চয় শিব আছে!

২) মশা ও হাতি

স্ত্রী। বাইরে কিসের এত ভিড় গো?
স্বামী। একটা মশা একটা হাতিকে গোটা গিলে ফেলেছে!

৩) যদি শাশুড়ি আসে

স্ত্রী। আমি বারবার মাকে স্বপ্নে দেখছি। মা চলে গেছে প্রায় চার বছর হয়ে গেল। মনে হয় আমারও সময় হয়ে এসেছে।
স্বামী। যদি তোমার মৃত শাশুড়ি স্বপ্নে দেখা দেয়, তাহলে বুঝবে যে তোমার সময় হয়ে এসেছে। মা কখনো মেয়ের ক্ষতি চায় না।

৪) আজেবাজে

বাবা। তোর মাথায় কেন আজেবাজে চিন্তা আসে রে এত? কই আমার মাথায় তো আসে না!
ছেলে। বাবা, আমার মাথা ছোট, তাই চাপ লাগে বেশি। তোমার মাথা অনেক অনেক বড়। আমার বয়সে তো তুমি জলে পড়ে হাবুডুবু খেতে।
বাবা। আমি কেন হাবুডুবু খাবো রে, আমি সাঁতার জানি! তুই সাঁতার জানিস না।
ছেলে। তোমার ডাকনাম হাবু আর তুমি রোজ অফিস থেকে ফিরে এসে নেশায় ডুব দাও।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৭৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast