www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপনি কী

আমি লেখালিখি করি।
প্রায়ই আমাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়,
'আপনি কী কমিউনিস্ট'?

কবি সাহিত্যিকেরা প্রতিবাদী মানছি,
তবে সব প্রতিবাদী কী বাঁ হাতে ব্যাট করে,
ডান হাতে বলও তো করতে পারে!
কেউ কেউ দু হাতে আবার ফিল্ডিংও করে-
সমান দর্শন।

অর্থাৎ সব লেখাই কী কেবল এক দলের পা চেটে হয়?
কখনোই নয়।
নিজের মধ্যে কিছু থাকে-
দার্শনিক না হলে লেখা যায় না।
প্রতিবাদে সবাই শামিল,
চাটাচাটি নগণ্য ব্যাপার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast