www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংসারে

সংসারে হয়তো সকলে রোজগার করে না-
তা সত্ত্বেও সদস্যরা একে অপরের প্রতি নির্ভরশীল-
যে রোজগার করে সেও।

যে রোজগার করে
তার হয়তো পয়সার কোনও দরকার নেই
মানসিক সমর্থনের প্রয়োজন।
যে সংসারে পয়সা দিতে পারে না,
সে গতর দিতে জানে
বা দুঃখে পাশে দাঁড়াতে জানে কেবল গতর দিয়ে।
মন না থাকলে গতর দেওয়া যায় না।

সবশেষে বলে রাখি-
অর্থ দিয়ে গতর কেনা গেলেও
মন কখনো কেনা যায় না।
মনটা সবথেকে বড় এই সংসারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast