www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যে ঘরে থাকি

যে ঘরে থাকি
সদা পরিষ্কার রাখি ঘরের কোণ।
কোণেই যত পাপ লুকিয়ে-
যার নাম ময়লা-
তা ঘরই বলো বা মন।
হৃদয় কিন্তু পাপমুক্ত,
জীবন্ত সূর্যের প্রথম আলো।
সূর্যের আলো প্রবেশ করুক সকল ঘরে
কেবল সামনের দরজা দিয়ে নয়
পিছনের দরজা দিয়েও
আর ভাসিয়ে দিক কোণের যত সংকীর্ণতা।
সকল হৃদয় জ্বলে উঠুক...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast