www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংসার

সংসারে থাকতে গেলে মাথা গরম হবেই,
মাথা গরম থেকে কথা কাটাকাটি।
মুখের কথায় কত কিছু...
চলে যাবো বললেই তো চলে যাওয়া হয় না, সম্পর্কটাই খাঁটি।

যেখানে ঝগড়া নেই,
সেখানে নেই কোনও সংসার।
মান অভিমান থেকে কথা ধরা শুরু-
কথা ধরা থেকেই কথা বলা, টানাপোড়েনের এপার ওপার।

যে সম্পর্কে কেউ কারো কথা ধরে না,
সেই সম্পর্ক তলানিতে।
টান না থাকলে নেই টানের অনুভূতিও-
আরে টানাটানিই তো জীবন, যত হয়রানি রোকবার হয়রানিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast