www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কামারশালা ও অন্যান্য

১) কামারশালা

'আপনার কোমর ফ্লেক্সিবল নয়, তাই হাঁটুতে মাথা ঠেকছে না'।
'কামারশালায় নিয়ে গিয়ে হাতুড়ি পেটালে হবে না'!

২) ধ্যান

'চোখ বুজে নিজের পছন্দের জিনিস চিন্তা করুন'।
'যদি দীপিকা আলিয়ার কথা ভাবি তাহলে হবে'!

৩) রোগের নাম

'হাতে ডায়েরি নিয়ে দারুণ দারুণ আইডিয়া বলছে,
এক কথায় কী হবে জানেন'?

'কী হবে'?

'ডায়রিয়া'।

৪) দুটো কাজ

'উনি ভালো নন, স্বামী থাকা সত্ত্বেও অন্য কোথাও যান'।
'ওর স্বামীর অসুখ। চেপে রেখে বিয়ে দিয়েছে'।
'অর্থাৎ রথের মেলায় কেবল রথ দেখলে হবে না,
সাথে কলাও বেচতে হবে'।

৫) পোস্ট ডক্টরাল ফেলো

'আপনার ডিগ্রী'।
'আমি পিডিফ'।
'ফাইল নাকি'!

৬) বাগনান

এখানে কোনও বাঘ মাংস খায় না। সব নান খায়। তাই 'ঘ' বলি না, পোকা বলি।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৮৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast