www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বড়লোকের কুকুর

টমি রোজ রাস্তা ভেজায়।
জিমি রোজ রাস্তা গন্ধ করে।
নিতাই, নগেনরা চেয়ে চেয়ে দেখে-
ওদের এতটা স্বাধীনতা নেই-
তুলসী গাছ ওদের প্রকৃতি বন্ধক রেখেছে অস্তিত্বের বেড়াজালে।

বড়লোকের ঘরে প্রাকৃতিক ঘর অনেক
কিন্তু টমি জিমির নিজস্ব কোনও ঘর নেই।
কত টাকা ওড়ে হোটেলের লবিতে, রেসের মাঠে অথবা দুরন্ত পাবে...
রাস্তা পরিষ্কার করার দায় কার?
আমার? আপনার? প্রশাসনের? না, বড়লোকের?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast