www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাঝে মাঝে

মাঝে মাঝে ভাষা ভুলে যাই-
মনে হয়, এই বুঝি শেষ হয়ে গেল কবিতা:
অভিধান খুঁজলেও আর পাবো না শব্দ।

চোখ বুজে ধ্যানে বসি।
মনে মনে ভাবি কবিদের মুখ-
রবি, বিদ্রোহী, বনলতা সেন।
ভাবি সুকান্ত ও সুকুমারের কথা।
ভাবি সুভাষ, শঙ্খ, শক্তি, নীরেদ্র ও সুনীলের সংগ্রাম।
জয় বাবুরও জয় হোক।

কিন্তু কোথায় হারিয়ে যায় চরাচর,
কখন ঢুবে যাই চোরাবালিতে।
চার দিকে শুধুই শূন্যতা!

কবি তিনি, যিনি জয় করেন বিবেক।
হঠাৎ বুকের ভিতরের সাপটা ফণা তুলে ওঠে।
জাগতে সময় লাগে না-
ঘুম জীবনের অঙ্গ হলেও, মানুষ চিরকাল ঘুমোয় না।
কবিতাও জেগে থাকে অবচেতন মনে-
সে কখনোই হারায় না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast