www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোলুগোলুর প্রাপ্তি

হঠাৎ এসে একদিন দাঁড়ালো সামনে
বিরাট এক লোক।
গোলুগোলু ভয়ে অস্থির...
ওর মায়ের ছানাবড়া হিমশীতল দুটি চোখ !

ওর কপালে হাত রাখতেই
ঘাসে শিশিরের স্নেহের পরশ।
মা কেন কাঁদে আবার-
মা দশভুজা: দশে দশ।

এই কী তাহলে বাবা-
যার অনুপস্থিতি নিয়তির অট্টহাসি !
'এসেছি তোমাদের নিতে।
নতুন বাসায় নতুন জীবন, পুরানো সব বাসি'।

শাশুড়ি নামক প্রাণীটি আছেন পুরানো বাসাতেই।
ছেলেকে নিয়ে আর ওমুখো নয়।
মা সবার বড়,
তবু সংসার মায়াময়।

গোলুগোলুর আনন্দ আকাশের চাঁদ।
দুঃখ কলঙ্কের দাগ, স্নিগ্ধতায় ম্লান।
বড় একটা শূন্যতা হঠাৎ গেল ভরে-
সময়ের আলোয় পুণ্যস্নান !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast