www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লোকনাথ বাবা

'নিউ মার্কেট থেকে সবাই মাংস আনে।
আমরাও আনবো।
এতে দোষের কী !
নিউ মার্কেটেতো আর বাবা বসে নেই' !

'বাবা সর্বত্র বিরাজমান'।

'বড় বড় দোকানগুলোতে ভিড় দেখো- আর্সেলান, গোল বাড়ি, পিৎজা হাট...
আমাদের ছোট দোকানের কেন ক্ষতি হবে?
বাবা আগে বড় দোষীদের সাজা দেবেন'।

ছোট দোকানটা বড় হল।

বড় দোকানগুলো যখন ছোট হতে লাগলো,
ছোট দোকানটাতে আগুন লেগে গেল হঠাৎ-
গ্যাস সিলিন্ডার লিক করেছিল।
এরকম আগে কখনও হয়নি।
অ্যাম্বুলেন্স ছুটলো হাসপাতালের দিকে...

আধপোড়া ক্যালেন্ডার থেকে লোকনাথ বাবা মুচকি হাসছিলেন !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast