www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হুজুক

বাঙালী হুজুকে।
কাজের থেকে মাতে অকাজে।
নিজের থেকে পরের জ্বালায় জ্বলে বেশি।
অনধিকারেই এদের অধিকার, অকারণে বড় সাজে।
অসময়ে উপদেশ দিয়ে
বিপদের সময় মুখ গোঁজে।
মেতে যায় ছুতো পেলে অল্পেতেই।
মাথা করে না নত গভীর লাজে।
হুজুকে পড়া সত্তা একদিন যাবে হারিয়ে-
নিজেই হুজুক হবে, নিজেকে পাবে না খুঁজে।
আত্মবিশ্লেষণই পথ দেখাবে,
উপদেশ দেবে বুঝে সুজে।
অযথা মাতামাতির দিন শেষ।
বিড়াল লুকিয়ে নেই রুমালের ভাঁজে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast