www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুখ দেখিনি

আমি একজনেরও মুখ দেখিনি।

অতলান্তের ওপারে ওরা সব সাত পাক নিয়ে ছেলে খেলা করে,
যেমন সমুদ্রের ঢেউ জন্মায় ভাঙবে বলে!
মাঝদরিয়া শান্ত, আমি তরী নিয়ে ভাসি সেথায়।

আকাশের দিকে তাকিয়ে থাকি-
দেখার চেষ্টা করি তার মুখ।
ভাবি আকাশ কত উদার, ভাবি পৃথিবীর আঁকা বাঁকা পথ...

পূর্ব পাড়ে সাগর শান্ত,
তবুও মাঝেমধ্যে নিম্নচাপ ঘনীভূত হয়।
সময়ের সাথে সাথে সহিষ্ণুতারও অবলুপ্তি ঘটে!

আমি মাটির দিকে তাকিয়ে থাকি-
ভাবি তার সহ্য করার শক্তি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast