www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃহতের বুকে ঠাঁই পাবে এই ক্ষুদ্রে

সূর্যের আলো মহান: তিনি প্রবেশ করেন
সমুদ্রের অতল তলে, গভীর অরণ্যে, জনম দুখিনীর ঘরে...
সূর্যের আলোয় জেগে ওঠে জং ধরা জীবন।
মরা গাঙের কোল যায় জলে ভরে।

সময়ের ওপর নাম নদী-
শুধু বয়ে চলে বলে নয় !
নদী একূল ভাঙে, ওকূল গড়ে...
সময়ও জীবনের একাংশ ভাঙে, একাংশ গড়ে: মিলেমিশে থাকে জয় পরাজয় !

সময় এখন আমার হাতের নাগালে,
তাই দু চোখ ভরে দেখি সূর্য।
জিতবে সেইজন এই জীবন যুদ্ধ,
যার প্রাণে আছে অসীম ধৈর্য।

রাত দেখা দেয় দিন হয়ে,
দিনে ভীষণ তাপ।
সকল প্রতিকূলতাকে মারি ঝাঁটা,
দিই অভিশাপ।

বয়ে যাবো নদী হয়ে,
মিশবো সমুদ্রে।
বৃহতের বুকে ঠাঁই পাবে
এই ক্ষুদ্রে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast