www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চলার পথ

চলার পথ ধুলো বালি মাখা।
মাঝে মধ্যে দু একটা ফুলের অস্তিত্ব আঁকা।

ভালোবাসা পাবে যত, তার থেকে থুতু পাবে বেশি।
হেসে উড়িয়ে দাও, গলায় আটকে যেন না হয় কাশি।

কাছের মানুষের সাথে শুধু প্রাণের সম্পর্ক রেখো।
আগাছা মাড়িও না, নিজে ভালো থেকো।

গঙ্গাকে লোকে পুজোও করে, ময়লাও ফেলে।
জীবন যুদ্ধে বাহবা সমালোচনা লুকোচুরি খেলে।

যত নরম মন, তত বেশি ব্যথা।
যত হৃদয় কঠিন, তত ব্যথা দেয় অযথা।

ওসব ভুলে গিয়ে চলো আপন মনে।
ব্যথা দিও না, ব্যথা পেলে ধ্যান করো নির্জনে।

নিজেকে নিয়ে খুশি থেকো, নিজেকে নিয়ে গান গেও।
যত বড়ই হওনা কেন, ভালো মানুষের পাশে দাঁড়িও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast