www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সম্পর্ক নেই

ঝরা পাতার সাথে আমার কোনও সম্পর্ক নেই
কারণ আমি ঝরা পাতা কুড়োতে আসিনি।
কচি পাতার সবুজ গায়ে মাখি-
জীবনের অনেকটা পথ চলা বাকি- সংগ্রাম এখনও শেষ হয়নি।

মরা গাঙের সাথে আমার কোনও সম্পর্ক নেই
কারণ নৌকা করেই ভেসে যাব আমি মহাসমুদ্রে,
তাই জলের সাথেই আমার নিবিড় সম্পর্ক:
জলের আরেক নাম জীবন যা শুকায় না প্রখর রৌদ্রে।

গুমোট আবহাওয়ার সাথে আমার কোনও সম্পর্ক নেই
কারণ ফুরফুরে হাওয়া জুড়াবে প্রাণ-
ভোরের সূর্যোদয় যেমন মিথ্যে হয় না:
তেমনই বইবে বাতাস, বইবে বহমান জীবন।

মরুর সাথে আমার কোনও সম্পর্ক নেই
কারণ বালিতে ফসল ফলে না।
গায়ে মাখি রোজ গঙ্গা জলে ধোয়া পলি মাটি-
আমিই সেই ফসল: চেষ্টার ফসল, সৃষ্টির ফসল। হারাবো না।

মূর্খ মানুষের সাথে আমার কোনও সম্পর্ক নেই
কারণ জ্ঞানের আলো তার মানের জানলা দিয়ে প্রবেশ করে না কখনও।
মূর্খ মানুষ মৃত। শ্মশান তার ঘর।
আমি ও পথ মাড়াই না, পথ ভুলেও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast