www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঋণ

নদীতে বাঁধ দেওয়া যায়, সমুদ্রে কভু নয়।
নদীর স্রোতে সাঁতার কাটি, ঢেউ দেখে লাগে ভয়।

ঘরের আঁধারে মোম জ্বালি, কেড়ে নেয় ঘুম রাতের আঁধার।
ঘরে ছাউনিটুকু আছে, খোলা আকাশের নীচে পথ নেই বাঁচার।

সমুদ্রের ঢেউয়ের মতো বাঁধা যায় না তাদের দান।
ঘরের ছাউনি আগলে রাখে ক্ষুদ্র প্রাণ।

গৃহঋণ শোধ যায় সহজে...
সিংহাসনে মা বাবাকে পাই খুঁজে।

কার সাধ্য খাটো করার, ঈশ্বরের বড় তারা।
ডাঙা খুঁজে পায় কাল মহাকালের স্রোতে ভাসা খড়কুটো, কাটে ফাঁড়া।

আমি বললাম, 'তোমরা দিলে এক সমুদ্র, আমি দিলাম এক বালতি জল'।
ওরা বলেন, 'আমরা কিছু চাই না, তুমি বড় হলেই আমরা সচল'।

ভাবলাম- ভালো মানুষ, ভালো সন্তান, ভালো স্বামী, ভালো বাবা, ভালো বন্ধু...হবো!
কিন্তু সেই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী ঋণ শুধতে কভু কী পারবো?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast