www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রংতুলিতে কবিতা অঙ্কন

তোমায় নিয়ে লিখছি কবিতা, যদিও নই কবি
কৌতুহলের নেই অবসান, আঁকছি তোমার ছবি।
কেমন হবে চোঁখদুটো, আর বাঁকা ঠোটের হাসি?
মনের মত গড়তে তোমায় খুব যে ভালবাসি।
লম্বা চুলের বেনুনি হায়! কোমর ছেড়ে দোলে,
ভরাট দেহে যৌবন যেন সমুদ্রে ঢেউ তোলে।
লাজুকতার লালচে আভা, চিবুক ছেয়ে রয়।
কমতি কোথাও হল কিনা আপন মনেই ভয়।
আকছি তোমায় রংতুলিতে হৃদয় ক‍্যানভাসেতে।
তোমার রুপের এত প্রভা ধরবে কি তাতে?
ছোট্ট হৃদয় গভীর আশায় আঁকছি তোমার ছবি,
রং ছড়িয়ে, মন জড়িয়ে শুধু তোমায় ভাবি।
সকাল -বিকাল রাত-দুপুরে নেইকো ভাবার শেষ।
কল্পনাতে আঁকা ছবি লাগছে এখন বেশ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৩/০৫/২০১৮
    বেশ!
 
Quantcast