www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুটবে হাসির আলো

চারিদিকে লকডাউন আর
হাহাকারের মাঝে,
মন বসেনা পড়তে আমার
কিংবা কোনো কাজে।

মহামারি চলছে এখন
বাইরে যেতে মানা,
ঘরে বসেই কাটছে সময়
সুখে আছি তা-না।

বিদ্যালয়ে ঝুলছে তালা
নেইতো পড়া-লেখা,
হেসে খেলে দিন চলে যায়
কিছুই হয়না শেখা।

বই খাতারা ঘুমিয়ে রয়
করবে কি আর বলো,
বিদ্যালয়ে যাইনি আমি
বছরখানেক হলো।

হয়না দেখা বন্ধু সকল
মনটা নয় যে ভালো,
খুলবে কবে সকল কিছু
ফুটবে হাসির আলো।

৮ জুন ২০২১, নোয়াখালী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সানাউল্লাহ ০৯/০৬/২০২১
    চমৎকার হয়েছে। শুভকামনা রইল কবি।
  • ঈশ্বর রক্ষা করুন আমিন
  • মোঃসোহাগ আকন্দ ০৮/০৬/২০২১
    so nice😍
  • কে. পাল ০৮/০৬/২০২১
    Bess
  • সুন্দর।
 
Quantcast