www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আহত আবেগ

কে তুমি ? কোথা হতে এসেছ ?
জিগ্গেস করিনি সেকথা।

তোমার মনে ছিল সংকীর্ণতা
তাই বলিনি তোমায় ভালোবাসি ,
এ নয় আমার ব্যর্থতা
বরং তোমার সংকীর্ণতার ভয়ে দুরে থাকা।

তার পরেও প্রেমে পরেছি
স্বপ্ন দেখেছি পরিবর্তনের।

তোমার উড়ে এসে জুড়ে বসা নিয়ে প্রশ্ন করিনি,
শুধু ভালবাসতে চেয়েছি পূর্ণ আবেগে।

জানা ছিলনা তোমার হিংস্রতা ,নিঠুরতা
তাই আমার মুক্ত মনা আবেগ
তোমার উগ্র পন্থী ভাবের চাপাতির আঘাতে--
হইল ক্ষত বিক্ষত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast