www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খোঁজ

আধার রাতে আলো খুঁজি
ঘুমের ঘরে স্বপ্ন খুঁজি
অমাবশ্যার পরে খুঁজি
পূর্ণিমার ঐ চাদ।

দুঃখের সময় সুখটাই খুঁজি
শোকাধরে সান্তনা খুঁজি
অরুণের দৃষ্টিতে খুজি
সোনালি প্রভাত।

শপথে মনের জোর খুঁজি
বিপদ হলে সাহস খুঁজি
ঘৃণার মাঝে খুঁজি আমি
মধুময় প্রীতি।

প্রখর রোদে ছায়া খুঁজি
মেঘলাকাশে বৃষ্টি খুঁজি
ক্লান্ত দেহে খুঁজি আমি
প্রীতিময় গীতি।
--------------------------------
স্বরবৃত্ত (অতিমাত্রা ১)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ০৫/১১/২০১৭
    অসাধারণ অনুভবের প্রতিফলন ।সুন্দর উপস্থাপনা ।দারুণ লিখেছেন কবি বন্ধু ।শুভেচ্ছা জানবেন ।ভালো থাকবেন ।।।।।
 
Quantcast