www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন রঙিন

আমি স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার,
স্বপ্নে হারিয়ে যাই পরীর দেশে।
আমি স্বপ্ন দেখি ভালোবাসার,
স্বপ্নে ছবি আঁকি অনায়াসে।

আমার স্বপ্নের তুলি তুমি
অথবা রঙ আমার মনে।
প্রিয়ংবদা সেই হৈমন্তী
বিচরণ যার তপোবনে।

আমি স্বপ্ন দেখি পায়রা হয়ে,
যেন উড়ছ তুমি নীলগগনে।
নইলে জুঁই চামেলি বকুল হয়ে,
যেন গন্ধ ছড়াও আমার মনে।

গন্ধে আমি মাতোয়ারা,
পরেছি যে তোমার প্রেমে।
তুমি আমার মনোহরা,
বেঁধেছি যে হৃদয় ফ্রেমে।
---------------------------------------------------------
স্বরবৃত্ত (প্রথম ও তৃতীয় স্তবকে অতিমাত্রা -২)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast