www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্য আমি

☆☆☆অন্য আমি☆☆☆
-পবিত্র রায়

এইতো জগৎ এই সংসার
এ জগত বোঝা দায় মহিমাযে অপার,
আমি কি আমি রে ভাই?
হঠাৎ দেখি আমার মাঝে আমিই নাই
বুঝিতে পারিনা তাই
মাঝে মাঝে এই আমি অন্য আমি হয়ে যাই,
এ বুকের ভেতর থমকে গেলে মন
বুঝি আমিই আমার অচেনা কেমন,
এমনি ভেবে আয়না দেখি যখন
নিজের শুধু খোলস আকৃতি পাই তখন,
তবে কোথায় গেলাম আমি
খোলসটা রয়েছি হেথায় এটাতো জানি,
তাই যাচ্ছি আমি আমার খোজে
অজানা পথের সঙ্গী হব নিজে,
আমি আমার খোজে নিরুদ্দেশ
এভাবে কী হবে জীবন শেষ?

তাং:১০.১১.২০১৭ ইং
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১০২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast