www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালোজাম

ধরেছে গাছে কালোজাম,
খুব সুন্দর মজার নাম।
টক মিষ্টি মজার ফল,
খেতে কি মজা বল?
খুব সুন্দর কালোজাম কুল,
রসালো বেশ মিষ্টি ফুল!
কত পাখি ভীড় করে দেখ-
কালোজাম যেন ঝড়ের মেঘ।
যেন গাছ ভেঙে পড়বে,
কালোজাম কুল নষ্ট হবে।
কিচিরমিচির ঝগড়াঝাঁটি,
কত পাখি কত জাতি।
কালোজাম গাছ এত নড়ে,
ওরে বাবারে একি রে?
মিষ্টি কুল দাঁতে কেটে,
ফেলছে দেখ সাথে সাথে।
ছোট্ট রাধা ছোট্ট শ্যাম,
পাখি ফেলছে কালোজাম।
কুড়ায় কুল একমনে,
গাছের তলায় দুজনে।
ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে,
মিষ্টি মিষ্টি কথা বলে।
কালোজাম গাছে কালোজাম,
রাধার কানে বলছে শ্যাম।
কালোজাম কুল কেমন রে?
আমার কালোজাম মিষ্টি রে।
ঝগড়াটে যত পাখির ঝাঁক,
চুপচাপ হয়ে সব অবাক!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর। শুভেচ্ছা।
  • ভাল লাগলো।
  • আলম সারওয়ার ১৬/০৫/২০১৭
    বেশ কিছুদিন হলো জাম খাওয়া হয় নি ।অভিনন্দন
  • সাঁঝের তারা ১৬/০৫/২০১৭
    বেশ ...
 
Quantcast