www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিখা

লিখা নিয়ে কি আর বলব
উহা তো কোন পৌ তার নাম
যার মন্ত্রে বাদ্যযন্ত্র শুধু ভাসে
ভেসে,ভেসে, হাসে
বলে সংলাপের পর সংলাপ
দেয় তাতে নিদারুণ আলাপ

আঙ্গুল ছড়িয়ে কালি মাখে
আর ডোগা দিয়ে দেয় হালকা খোচা
বলে দাড়ি কমাই তো দেও নি
মন তখন সকল অলংকার নিয়ে নামে
শব্দের পর শব্দ বসায়
বাক্যের পরে বাক্য
কথাকে ধ্বনি বানায়
অতঃপর পদকে শব্দ
বর্ণতো আগেই লেপটে যায়
এর পর করে সন্ধির মিলন
লিংগের সাথে প্রকৃতির প্রেম
সমাসের সাথে উপসর্গ |

এভাবে আগায়
যা আসে মনে, তাই দেয়
মন্ত্রতো রেলের গতিতে আগায়
যান্ত্রিক ছাপ রাখে ক্যানভাসে |
তুলির আচল কালিকে করে অশ্রুজল
পাতার পর পাতায়, শুধু ঐ ছড়ানো আলো
জ্যোতি দেয় সবাই কে
কেউ বুঝে, কেউ চিরদিনই মূর্খ থাকে |
লিখা নিয়ে কি আর লিখব
ও যে ভাসে ঐ ক্যানভাসে |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast