www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথের হিসাব

আমি চলবো বলেই থমকে আছি পথে,
খুঁজে দেখবো বলেই পাইনি পথের দিশা,
কতো পথ মিশে যায় এক পথে দূর হতে,
সকল পথেই খেলে আলো-অমানিশা।

আমি বুঝবো বলেই ভাবি দু'চোখ বুঁজে,
আমার ভাবনা শুধুই হারায় আঁধার তলে,
কতো জটিল জটিল হিসাব দেখি খুঁজে,
সকল হিসাব মিলায় শুন্য ফলাফলে।

আমি পথ চলাকে দিলাম যে তাই ছুটি,
আমার পিছু ফেরাও আর হবে না জানি,
অচল স্থিরতায় মন বেঁধে আজ জুটি
আপন স্মৃতির পাতায় আঁকি সময়খানি।

আমি নিজের মাঝেই আপন মনে ডুবি,
মনের শুন্যতাকেই আবার অনুভবি।



(৮ নভেম্বর ২০১৩ ইং)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast