www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষণিকের মোহ

ক্ষণিকের মোহ যদি টেনে নেয় দূরে
সীমানার পটে আঁকা আলেয়ার পথে,
সময়ের শেষে তাই আঁধারের সুরে
হাহাকার তুলে যায় হৃদয়ের ক্ষতে।

অপলক চোখে থাকে নিরাশার ভাষা,
মানে সব থেমে যায় শুণ্যের পারে,
তিলে তিলে গড়ে তোলা আশা ভালবাসা
প্রাণহীন পড়ে থাকে জমাট আঁধারে।

অলীক স্বপ্নে গাঁথা মিথ্যের জালে
মন কেন জেনেশুনে বাধা পড়ে তবু?
কেন মন নাচে সেই স্বপ্নের তালে?
অবুঝ প্রেমিক মন বুঝে না তা কভু।

প্রেম চায় দিতে তার সব ভালবাসা,
আঘাতের মাঝে তাই বেঁচে থাকে আশা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast