www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

‘সুরকার’

সুরকার তুমি হতবাক কেন নিরাশের পদ পানে
কেন ছেড়ে দাও মাঝপথে হাল ভীতির কুন্তলে,
পূর্ন করো নাই কোন গান তুমি সুরের পূন্য রূপে
কেন সেই গান ভুলে গেছ আজ আধারের প্রতিরূপে ।

ভ্রান্তি তোমার বেঢ়ল সতত করেছে আত্ননাশ
রণভূমে তুমি বড়ই কাতর হয়েও বীর্যবান,
অভাব তোমার আকিঞ্চনের নিত্য পরিহার
ভুলে গেছ তাই চিরতরঙ্গিত নিশানের জয়গান ।

শান্তি-কপোত উড়ায়ে অনলে সিদ্ধি করেছ লাভ
বাধতে সুধু ভুলে যাও তার সুরের করোতাল,
কোন বারতায় স্তব্ধ তুমি সত্যের প্রচারে
হারিয়েছ কেন ঈর্ষা গহরে, থেমে গেছ চিরকাল ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast