www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিনটি কারণ

তিনটি কারনে মানুষ অপরাধ জাতীয় কর্মকান্ডে জড়িয়ে পড়ে | আর এই অপরাধ করার কারণে সে ধ্বংসের দ্বারপ্রান্তে উপণীত হয় | বোধশক্তি সম্পন্ন জ্ঞানী ব্যক্তিরা নিজের ভুল বুঝতে পারলে নিজেকে সংশোধন করে নিতে পারে | কিন্তু যারা আবেগের বশিভূত হয়ে অজ্ঞতাবশত পাপ কার্যে লিপ্ত হয় তারা অনেক সময় চেষ্টা করেও সংশোধন হতে পারেনা |
যে তিনটি মৌলিক কারণে মানুষ সবচেয়ে বেশী অপরাধে লিপ্ত হয় তা নিম্নরুপ-

১| ক্ষুধাঃ বেঁচে থাকার প্রয়োজনে তাকে খাদ্যের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে লিপ্ত থাকতে হয় | এই পর্যায়ে তার বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্যের দরকার ততটুকু পেয়ে যদি সে তুষ্ট থাকে তাহলে তো ভাল ! অন্যথায় তাকে ভিন্ন পথ অবল¤^ন করতে হয় | ভিন্ন পথ অবলম্বন করতে তখন সে দূর্নীতি , চুরি-ডাকাতি , ছিনতাই , সুদ , ঘুষ , খুন-খারাবি সহ নানা উপায় উপকরণ গ্রহন করে উপার্জনের পথ বেছে নেয় | লোভ লালসার কারনে সে এ সব করে |

২| কামনা বাসনাঃ নারী ও পুরুষ পৃথিবীর সৌন্দর্যের প্রতীক | নারী পুরুষের ভূষণ | পুরুষ নারীর ভূষণ | যা আল্লাহ তাআলা পুরুষের জন্য আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন | কিন্তু এর জন্য আল্লাহ তাআলা একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন | নারী তার সীমা যেমন অতিক্রম করতে পারেনা , তেমনি পুরুষও তার সীমা অতিক্রম করতে পারেনা | এই সীমা না মানার কারনে মানুষ যত ছলছাতুরি আছে তা সে গ্রহন করে | পুরুষ নারীকে তার দিকে আকৃষ্ট করার জন্য নানা পথ অবলম্বন করে | নারী ও তেমনি পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালায় | এ সব কামনা বাসনা পূরণের জন্য নারী পুরুষ অপরাধে লিপ্ত হয় |

৩| আভিজাত্যঃ মানুষের মন অনুকরণ প্রিয় | অন্য ব্যক্তি যদি কিছু একটা করে অপর ব্যক্তি তার চেয়ে বেশি করার চেষ্টা করে | শুরু হয় প্রতিযোগিতা | এই যে আভিজাত্যের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কেউ হার মানতে চায়না | তাই সে ভিন্ন পথে উপার্জনের উপায় খোঁজার চেষ্টা করে | এই ভাবে দেখা যায় কেউ যদি কোটি টাকা খরচ করে একটা বাড়ি করে অপরজন তার চেয়ে বেশি খরচ করে আরেকটি বাড়ি করে | এই যে নিজেকে বিকশিত করার চেষ্টা , এই চেষ্টার ফলে সে অপরাধে লিপ্ত হয় |

মন্তব্যঃ লোভ , হিংসা , অহমিকা সংবরণ করে নিজেকে ভারসাম্যপূর্ণ সাবলীল স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা উচিৎ | নিজেকে আলোকিত আঙ্গীনায় আলোকিত করা উচিত|
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast